নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত
নেত্রকোনা পৌরসভার বাহিরচাপড়া এলাকায় সফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সবজি বাগানে অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে এই সংঘটিত হামলায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকা ও স্থানীয় সূত্রে জানা যায়,সফিকুল ইসলাম তার পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা বাগানে পরিচর্যা করার সময় অর্ধশতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তারা বাগানের প্রায় ৩০টি ফলজ গাছসহ বিভিন্ন রবি শস্য কেটে নষ্ট করে ফেলে এবং বাগানের বেড়া ও জাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে সফিকুল ইসলাম,রোকন মিয়া ও সোহেল বাশার আহত হন। বর্তমানে তারা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা জামির বাশার জানান,ফেরদৌস কবীর রুমেল,উজ্জ্বল তালুকদার ও আনোয়ারসহ বেশ কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার তদন্ত কর্মকর্তা অসীম কুমার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied