ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:২৫

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ভজন চন্দ্র সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী মডেল থানার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ভজন চন্দ্র সরকার নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুভাষ চন্দ্র সরকার এবং মায়ের নাম সুমিত্রা রানী সরকার।
এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে শনাক্ত করা হয়। সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন অভিযানিক দলের সদস্যরা।
এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভজন চন্দ্র সরকার নরসিংদী মডেল থানার একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। নরসিংদী মডেল থানার মামলা নম্বর ২৫ (০২) ২০২৩-এর সূত্রে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দায়ের করা মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ভজন চন্দ্র সরকারকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। গ্রেপ্তারের পর তাঁকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা