ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:৩০

শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য কে ধারণ করে ফরিদপুরের মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ১২ ই অক্টোবর সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভায় আয়োজন করা হয়। 
এতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু এর সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় ও কন্যা শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্তর হয়ে ওঠে । 
 মধুখালী উপজেলা চত্বর থেকে শুরু করে রেলি ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে, পরবর্তীতে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও কন্যা শিশুদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, মধুখালী দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মৃধা আক্তারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নারী নেতৃবৃন্দ। 

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা