ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২৬ রাত ১:৮

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির ত্যাগী কর্মীদেরকে বাদ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে টাকার বিনিময়ে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

‎ এ সময় সার ডিলার নিয়োগের নেপথ্যে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান এবং ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও তার দোষর জাতীয় পার্টির লোকদের সার ডিলার নিয়োগে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা। 

‎সোমবার (১২ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সয়ড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়। 

‎সমাবেশে বক্তারা বলেন,গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসন ও নির্যাতন নেতারা ভুলে গেলেও বিএনপির তৃনমুলকর্মীরা ভুলে যায়নি। অর্থের বিনিময়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীকে বঞ্চিত করে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পূর্নবাসন প্রক্রিয়া কিছুতেই মেনে নেওয়া হবে না। 

‎সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১৫ সার ডিলারের মধ্যে ১০ জনই ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টি নেতাদেরকে নিয়োগ করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মে নিয়োগ নিয়েছেন বলেও দাবি করেন বক্তারা। 

‎সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কৃষকদলের সদস্য সচিব আদম আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন, ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়