ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:২২

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও যাচাইহীন তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের প্রচারের প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
কামরুজ্জামান সিকদার কামাল বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের পদ-পদবিতে ছিলেন না। জিয়া টুর্নামেন্টে তাঁর সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি জানান, টুর্নামেন্টটি সাজ্জাদুর রহমান হিরা ছেড়েছেন। তিনি তাঁর প্রতিষ্ঠান জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে স্পন্সর হিসেবে আর্থিক সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে স্পন্সর করে আসছে। এর অন্যতম উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের প্রচার-প্রসারের পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত করা।”
তিনি মনে করেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়, কর্মকাণ্ড কিংবা সামাজিক সম্পৃক্ততা নিয়ে মন্তব্য করার আগে প্রকৃত তথ্য যাচাই করা জরুরি। যাচাইহীন তথ্যের ভিত্তিতে কাউকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো বা তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয়।
এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা সবার মৌলিক অধিকার। তবে এ স্বাধীনতার অপব্যবহার করে কারও ব্যক্তিগত সম্মানহানি করা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই কাম্য নয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত।
প্রতিবাদে আরও বলা হয়, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে একজন উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও অবদান রাখতে পারেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি এবং সুস্থ বিনোদনমূলক কর্মকাণ্ডের প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তব্যে বলা হয়, গঠনমূলক সমালোচনা ও প্রশ্ন তোলার অধিকার সবার রয়েছে। তবে তা হতে হবে শালীন, যুক্তিনির্ভর ও তথ্য-প্রমাণসমর্থিত। ভুয়া পরিচয়ের আড়ালে যাচাইহীন তথ্য প্রচার করে কাউকে সামাজিকভাবে হেয় করা থেকে বিরত থাকা সবার দায়িত্ব।
এ সময় কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা শেয়ার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে সত্য, ন্যায় ও যুক্তির ভিত্তিতে বক্তব্য উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিবাদকারীরা কামরুজ্জামান সিকদার কামালের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করে বলেন, যেকোনো অভিযোগের ক্ষেত্রে আবেগ, অনুমান কিংবা ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণকে প্রাধান্য দেওয়া উচিত।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা