তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে পরিচালিত মোবাইল কোর্টে মোঃ গোলাম রব্বানী (২৭) ও মোঃ রাজু আহম্মেদকে (৪৮) ছয় মাস করে এবং মোঃ আপেল (৩০) ও মোঃ লাল মিয়াকে (২৫) তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী তারাগঞ্জ উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়ার মোঃ ফেরদৌসের ছেলে। রাজু আহম্মেদ অনন্তপুর বড়বাড়ী এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। অপরদিকে, আপেল কুর্শা ডাঙ্গাপাড়া এলাকার মৃত মাহাতাবের ছেলে এবং লাল মিয়া জদ্দিপাড়া এলাকার মোঃ আমছার আলীর ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিন এবং উপপরিদর্শক মোঃ তাহমুদার রহমান প্রসিকিউশন দাখিল করেন।
অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।
Aminur / Aminur
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied