ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:২৭

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শাশুড়ি, ভাসুর ও ভাসুরের স্ত্রীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহত রোজিনা আক্তার দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম ইয়াকুব আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঝোপের মধ্যে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান তাঁরা। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি নুরেজা বেগম (৬৫), ভাসুর কোব্বাত আলী (৪০), ভাসুরের স্ত্রী জহুরা বেগম (৫০) ও জোসনা বেগম (৩৫) নামের চারজনকে থানায় নেওয়া হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের ঝোপ থেকে রোজিনার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা