মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকির নিয়মিত এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মৃত মুরগী বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ মালিককে ১০ হাজার টাকা, চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রয়ের অপরাধে খান গোস্তের দোকান মালিককে ২ হাজার টাকা, বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশন মালিককে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আখি কসমেটিকস মালিককে ২ হাজার টাকা সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মৃত মুরগী ও রক্ত মেশানো মাংসের চর্বি ধ্বংস করা হয়।
অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬