পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বিশ্ব নারী দিবস উপলক্ষে পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উদ্দীপনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উদ্দীপন প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মনিকা আক্তার।
উদ্দীপন পিরোজপুর জোনাল ব্যবস্থাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরবিএফ এর নির্বাহী পরিচালব মাইনুল হাসান মুন্না, বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি খালেদা আক্তার হেনা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিনার মাহবুব, উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদ্দীপন সামাজিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় ৬ জন এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়া একজনকে অদম্য নারী সম্মাননা এবং দুজনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্য সানজিদা আফরিন সাফা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত