ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ৩:৫২
 নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে নাঈম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে।
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ডুবাই গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব চলছিল। এ সময় একই গ্রামের সুনীলের ছেলে অনীল (১৮), আব্দুল মান্নানের ছেলে নাঈম (২৩), বিকাশের ছেলে মিলন (২৫) ও প্রণবের ছেলে পিয়াস (২১) মদ্যপান করে আনন্দ-উৎসবে মেতে ছিল। তারা মদ খেয়ে বেসামাল হয়ে রঙ ছিটানো ও নাচানাচিতে মগ্ন ছিল। এক পর্যায়ে অতিরিক্ত মদ্যপানের কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
 
​এ সময় তাদের উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈম মারা যায়। অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
 
​আত্রাই থানার ওসি আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নাঈমের বাবা বাদী হয়ে অনীল (১৮), পিয়াস (২১) ও মিলন (২৫)-কে আসামি করে আত্রাই থানায় ৩০৪/ক ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ