আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
সভায় দিবস দুটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
ইউএনও শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই দিনের মর্যাদা রক্ষায় আমাদের সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ করে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হোক। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানা অফিসার (ওসি) মো. আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল রানা,
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. জগলুল আরেফিন সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ। সভায় বক্তারা আসন্ন দিবস দুটি সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার