রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি আমান আল বারী এক মত বিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের চাঁদনী মার্কেটে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পির সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ওসিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
প্রেসক্লাব সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সদস্য লেমন সরকার, রফিকুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সহ-সম্পাদক মাহবুব আলম, সাবেক সভাপতি কুশমত আলী, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- সদস্য জাহাঙ্গীর আলম, আবু জাফর, খালেদ মাহমুদ সুজন এবং মেহেদী হাসান।
বক্তারা তাদের বক্তব্যে নবাগত ওসিকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের ও এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বিগতদিনের ধারাবাহিকতায় সাংবাদিকদের পেশাগত কাজে পুলিশের ইতিবাচক ভূমিকা ও পূর্ণ সহযোগিতা কামনা করেন। এইসাথে তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঠিক ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন। ওসি আমান আল বারী তার বক্তব্যে প্রেসক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের পেশাগত কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এইসাথে তিনি এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় শতভাগ স্বচ্ছতার সাথে দৃঢ় ভূমিকা রাখার কথা বলেন। পুলিশের কার্যক্রমে ওসি সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা