ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৯-১২-২০২৫ দুপুর ১:৭

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে দুইদিন ব্যাপী মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯ টায় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

তিনি বক্তব্যে বলেন, মাদক ব্যবহারকারীরা তাদের পরিবার পরিজনদের সাথে অত্যাচার করে। তারা মাদকের টাকার  জন্য খারাপ আচরণ করে। এরা পরিবারের শত্রু।  যারা মাদকাসক্ত ও  এর সাথে জড়িত তারা সমাজের শত্রু। খেলোয়াড়রা কখনো খারাপ কাজে পা বাড়ায় না। তবে সম্প্রতি যুসমাজ অনলাইন গেমস (জুয়া) আসক্ত হয়ে পড়ছে। 

জেলা প্রশাসন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে চারটি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে  দলগুলো হচ্ছে-জেলা অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ও মর্নিং ব্যাচ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেণ ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার হাসান আল জায়েদ রিফাই।

আরো বক্তব্য দেন এনডিসি আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল কবির, ক্রীড়া সংগঠক ও গুয়াখোলা ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ফয়সাল গাজী বাহার।

সহকারী কমিশনার নাজমুল শাহাদাত ফাহিম, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শেখ মঞ্জুর কাদের সোহেল, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম সহ ক্রিকেটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা