ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শরণখোলা বিআরডিবি নির্বাচনে কামরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:২৯

বাগেরহাটের শরণখোলা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. কামরুল ইসলাম চেয়ার প্রতীকে ৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

​সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা বিআরডিবি অফিস মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

​নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল বলে গণ্য হয়। বিজয়ী প্রার্থী মো. কামরুল ইসলাম (চেয়ার প্রতীক) পান ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা মিজানুর রহমান (আম প্রতীক) পেয়েছেন ২৩ ভোট।

​নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই। তাকে সহযোগিতায় ছিলেন বাগেরহাট জেলা সমবায় অফিসের অডিট কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) লাবনী আক্তার।

​বিকেলে ভোট গণনা শেষে উপস্থিত ভোটার ও সুধীজনদের সামনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. আব্দুল হাই। নবনির্বাচিত চেয়ারম্যান বিআরডিবির কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী

উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন

ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চন্দনাইশে প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দূর্বৃত্তরা

শেরপুর বাজারে এক রাতে দুই মার্কেটে মোবাইলের দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

আলফাডাঙ্গা দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

মেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, ৫ লাখ টাকা অর্থদণ্ড

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩