মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী ক্রয়ের ই-টেন্ডার হ্যাক করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারছে না কেউ। এদিকে চিকিৎসা সামগ্রী ক্রয়ের টেন্ডার সময় মত অনুষ্ঠিত না হওয়ায় হাসপাতালে ঔষধ সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (২৫ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে প্রশাসন।
তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, টেন্ডার হ্যাক করার পিছনে প্রভাবশালী একটি সিন্ডিকেট জড়িত। যারা কৌশলে কাজ নেয়ার পায়তারা করছে। দীর্ঘ দিন ধরে তারা কাজ নেয়ার চেষ্টা করছেন।
সিভিল সার্জনের কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থ বছরে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের প্রথম দফায় ই-টেন্ডার গত ১৫ সেপ্টেম্বর আহবান করেন জেলা সিভিল সার্জন। কিন্তু অন লাইনে আহবানের পরপরই ই-টেন্ডার ওয়েব সাইড হ্যাক করে দুর্বৃত্তরা। পরে বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ টেন্ডার বাতিল গত ১০ অক্টোবর দ্বিতীয় দফায় আবারো ই-টেন্ডার আহবান করে। কিন্তু এবারো একই ভাবে দুর্বৃত্তরা অন লাইনে টেন্ডার প্রক্রিয়া হ্যাক করে। এতে সাধারণ ঠিকাদারা টেন্ডার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারছে না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরের জুন মাস পর্যন্ত জেলা হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় হয়েছিল। যা গত জুন মাসেই শেষ হয়ে যায়। বর্তমান হাসপাতালের পর্যাপ্ত ঔষধ না থাকায় চরম বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
টেন্ডার হ্যাক হওয়ার ঘটনায় কোন জিডি বা আইনী পদক্ষেপ গ্রহণ না করে পনের দিনের ছুটিতে চলে গেছেন জেলা সিভিল সার্জন মো. শরীফুল আবেদীন কমল বলে জানালেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খলিলুজ্জামান।
মো.খলিলুজ্জামান জানান, টেন্ডার হ্যাক কে বা কারা করেছে, সেটা জানি না। তবে হ্যাক যে হয়েছে সেটা জেনেছি। আর সিভিল সার্জন ১৫ দিনের ছুঁটিতে আছেন। তিনি এই টেন্ডার প্রক্রিয়ার সাথে জড়িত। সে আসলে বিস্তারিত বলতে পারবেন। এর বেশি জানি না।
এব্যাপারে ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, এ বছরের টেন্ডার নিয়ে কারাগরি ত্রুটির কারণে সম্পূর্ণ হয়নি। যে কারণে আগামিতে ওষুধের সংকট হতে পারে। তাই দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়া জরুরি।
এমএসএম / এমএসএম
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
Link Copied