ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ৪:২৭

তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে এবং সমাজ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন ঘটাতে দেশব্যাপী এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের আওতায় সারা দেশের প্রায় ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে অংশগ্রহণ করবেন দেশের প্রায় ১৪ লক্ষ ক্রীড়াবিদ। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে এই মহতি উদ্যোগ নেয়া হয়েছে। এমনটা জানিয়েছেন বাংলাদেশের বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন জনাব মোঃ আমিনুল হক।

রোববার (২৫ অক্টোবর) খুলনা জেলা ষ্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এমনটা জানান।তিনি বলেন, 'নতুন কুঁড়ি স্পোর্টস' আয়োজনের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি রাষ্ট্র ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আনা সম্ভব। আমরা চাই সকল প্রকার প্রতিহিংসা ভুলে গিয়ে দলমত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে। ঐক্যবদ্ধ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের এই খেলাধুলা এবং 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর মাধ্যমে সমাজ ব্যবস্থার একটি গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব হবে। বিপুল সংখ্যক ক্রীড়াবিদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন জাগরণ সৃষ্টি করবে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় নতুন কুড়ি স্পোর্টস (সিজন—২) উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে আরো উপস্থিত ছিলেন খুলনা—৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসন, জেলা ক্রিড়া সংস্থা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

এমএসএম / এমএসএম

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব

জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব