নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
নেত্রকোণার কেন্দুয়ায়"স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়"এর মূল ফটক (বাউন্ডারি) রাতের আঁধারে ভেঙে ভেতরে ঢুকে বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে স্টিলের আলমিরার গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, খেলাধুলা সামগ্রী,সংগীত উপকরণ ও থেরাপির যন্ত্রাংশ গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার শর্মা গত ১২ অক্টোবর কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,জিডি নং-১০৮৭।
জিডির সুত্রে জানা যায়, চলতি মাসের ৬ অক্টোবর মঙ্গলবার,বেলা আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ গন্তব্যে চলে যান। পরেরদিন ৭ অক্টোবর,বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে প্রধান শিক্ষক কিশোর কুমার শর্মা বিদ্যালয়ে উপস্থিত হয়ে বাউন্ডারি ভাঙা,অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এমন পরিস্থিতি দেখে সন্দেহ মনে হওয়ায় তিনি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সঙ্গে নিয়ে অফিসকক্ষে প্রবেশ করিলে দেখতে পান দরজা ও আলমিরার তালা ভাঙা এবং আলমিরার এক অংশ খোলা। পরে আলমিরাতে সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, অফিসকক্ষের ভিতরে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী,সংগীত উপকরণ এবং থেরাপিস্টের ব্যবহৃত যন্ত্রাংসহ কোনকিছুই নেই।
বিদ্যালয়টি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা,শারীরিক ও মানসিক বিকাশে গত ২০১৫ইং সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এ ধরনের প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ,থেরাপির যন্ত্রাংশ ও দাপ্তরিক নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সামগ্রী এখন না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।
কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু