ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৫-১০-২০২৬ বিকাল ৫:৩৯

ভোররাতে কুয়াশার শিশির বিন্দু টিনের চালায় টুপটাপ শব্দ। বৃক্ষরাজির উপর সাদা আবরন চারপাশে হালকা কুয়াশা। ঘাসের ডগায় জমে থাকা শিশিরে চিকচিক করছে সকালের আলো। মেঠোপথ ধরে হেঁটে গেলে বাতাসে পাওয়া যাচ্ছে ঠান্ডার পরশ। হেমন্তের শুরুতে সাতসকালের ঠান্ডা বাতাস পটুয়াখালীর দুমকিতে যেনো শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে।

সকালের এ বদলে যাওয়া পরিবেশে গ্রাম বাংলার চেনা দৃশ্যেও এসেছে নতুন মাত্রা। ধানক্ষেতের ওপর হালকা কুয়াশার আস্তরণ। পাতায় পাতায় শিশির। দূরের পথ অস্পষ্ট হয়ে আসে কুয়াশায়। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করেই অবশ্য কাজে বেরিয়ে পড়ছেন কৃষক ও শ্রমজীবী মানুষ।

এখন আমন ধানের মৌসুম। মাঠে ধান পাকতে শুরু করবে আর কিছুদিন পর। সবমিলে কৃষকের ব্যস্ততাও বাড়ছে। ভোরের ঠান্ডার মধ্যেই কেউ যাচ্ছেন জমিতে, কেউ ব্যস্ত ফসলের পরিচর্যায়। আর কিছুদিন পরই আসবে অগ্রহায়ণের নবান্ন উৎসব। গ্রামীণ জনপদে তাই প্রকৃতির সঙ্গে বদলে যাচ্ছে মানুষের ব্যস্ততার ছন্দ।

শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ইউছুপ শরীফ বলেন, কার্তিকের শুরুতে কুয়াশা ও হালকা ঠান্ডা পড়ায় এলাকায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। 'ভোর রাতে ঠান্ডা বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে।’

দিন বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কুয়াশা কেটে যায়। রোদের তেজ বাড়ে, ফিরে আসে দিনের উষ্ণতা। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেই আবার অনুভূত হয় হালকা ঠান্ডা। দিনের গরম আর রাতের শীতলতার এ পালাবদলেই চলছে এখন দুমকি উপজেলার সর্বস্তরের মানুষের দিনযাপন। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর ঠান্ডা বাতাস যেন আগেভাগেই শীতের  জানান দিচ্ছে।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব