ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ৪:২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের প্রায় ৬০–৬৫টি সিমেন্টের খুঁটি ও কাটা তার ব্যক্তিগত বাড়িতে নেওয়ার অভিযোগে প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ২৫ অক্টোবরের চিঠিতে জানানো হয়, সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের কার্যালয়ে এ বিষয়ে তদন্তের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে এসব মালামাল ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি থামিয়ে দেন। পরে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মালামালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখেন।

বিষয়টি নিয়ে দৈনিক সকালের সময়-এর অনলাইন ও প্রিন্ট সংস্করণে সংবাদ প্রকাশ হয়। এরপর সরকারি মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

মাসুদ রানা দাবি করেছেন, খুঁটি ও কাটা তার তিনি নিজের অর্থে তৈরি করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। তদন্তের পর মালামালগুলো সরকারি নাকি ব্যক্তিগত—তা নিশ্চিত হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ