উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
উজিরপুরের সাতলায় কাওসার হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৫ টায় উপজেলার সাতলার একতা বাজার এলালাকায় ঘন্টাব্যাপী ওই মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও জনসাধারন।
মানবন্ধনে উপস্থিত ছিলেন নিহত কাওসারের শিশুপুত্র সহ তিন কন্যা মানবন্ধনে বক্তারা বলেন একজন মটরসাইকেল চালক যুবদল কর্মীকে ফ্লিমি কায়দায় ঘরের দরজা ভেঙ্গে ঢুকে কুপিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাসি নিশ্চিতের দাবী করেন।
উলেক্ষ্য গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১০ টার দিকে পূর্ব শত্রুতার জেরে সাতলার আলামদীর মোনাফসের হাওলাদারের পুত্র মটরসাইকেল চালক কাওসার হাওলাদারের উপর অতর্কিত হামলা চালালে প্রান বাচাতে কাওসার পানিতে ঝাপিয়ে পরে পার্শবর্তী এক বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ওই ঘরের দরজা ভেঙ্গে ঢুকে কুপিয়ে হত্যা করে এবং সাথে থাকা রাশেদ আমিনকে কুপিয়ে আহত করে।
উল্লেখিত ঘটনায় নিহত কাওসারের বড় ভাই মোস্তফাজামান হাওলাদার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও দুই জন অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যাকান্ড সংঘটিত হবার খবরে বরিশাল জেলা পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জরিত এজাহারনামীয় ৯ জন আসামীকে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান হত্যাকান্ডে জরিত ৯ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে, ওই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন ও টহল জোরদার করা হয়েছে।
এলাকাবাসীর দাবী হত্যাকান্ডের সাথে জরিতদের সর্বোচ্চ সাজা নিশ্চত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হোক।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার