ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ৪:২৯

২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার দুপুর সাড়ে ১২টায় সুজানগরের সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকার পদ্মাপাড়ে পদ্মা ব্যারাজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কারিগরি বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান। তিনি জানান, নির্বাচিত হওয়ার আড়াই মাসের মাথায় এরকম একটি সাহসী উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এটা একটা মাস্টারমাইন্ড প্রকল্প। এটা আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ।তিনি বলেন, এরই মধ্যে প্রথম পর্যায়ে এই প্রকল্পের টাকা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পটিকে শেষ করতে আমরা সর্বমোট এখন পর্যন্ত ধরে রেখেছি ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা। এরমধ্যে প্রকল্পটি আমাদেরকে শেষ করতে হবে। 
মন্ত্রী আরও বলেন, যিনি আমাদের প্রকল্প পরিচালক তার ব্যাখ্যা অনুযায়ী, দেশের তিন ভাগের এক ভাগ জনগোষ্ঠী অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৭ কোটি মানুষ এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবে। এই অঞ্চলের সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। কারিগরি আলোচনার সময় প্রকল্প পরিচালক হাসান মাহমুদ বলেন, নদীর গভীরতা পরিবর্তনের কারণে পদ্মা ব্যারাজের ২০১৬ সালের যে নকশা করা হয়েছিল সেটিতে অবস্থানগত কিছুটা পরিবর্তন এসেছে। আগামী দেড় বছরে সকল সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হবে।
তিনি বলেন, এই ব্যারাজের মাধ্যমে ব্যারাজের উজানে ১৬৫ কিলোমিটার নদীর অংশে পানি রিজার্ভ করা হবে। সংরক্ষণের ফলে পানির চাপ ও উচ্চতা বাড়বে। এক্ষেত্রে পাবনাসহ সংশ্লিষ্ট এলাকার শহররক্ষা বাঁধের উচ্চতা ও সক্ষমতা বাড়াতে হবে। সে বিষয়গুলোও এ প্রকল্পে বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া বর্ষায় ৭৮টি গেইটই খোলা থাকবে। ফলে বন্যার তেমন আশঙ্কা নেই।এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, পদ্মা ব্যারাজ প্রকল্প পরিচালক হাসান মাহমুদ, পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ও বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব

জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব