ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার ইসি থেকে এ সংক্রান্ত চিঠি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব থেকে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত অর্থাৎ ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।
অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত। এটি বাস্তবায়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলনের ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এমএসএম / এমএসএম
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু