ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:৩৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ-এর বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিবারের উদ্যোগে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
 
সাংবাদিকদের দীর্ঘ অনুসন্ধান, সরেজমিন পরিদর্শন এবং সেবাগ্রহীতাদের মতামতের ভিত্তিতে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সেবা প্রদানকারী হিসেবে নির্বাচিত কর্মকর্তারা হলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানা-এর এসআই এম এ খালেক এবং ২৫নং পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান লাবিব, দপ্তর সম্পাদক শান্ত শেখ সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ।
 
সভাপতির বক্তব্যে ইমরান শেখ বলেন, পেশাগত কারণে সাংবাদিকদের প্রতিনিয়ত প্রান্তিক মানুষের কাছে যেতে হয়। সরেজমিনে দেখা গেছে, এই কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের এই ভালো কাজকে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁরা জাতীয় পর্যায়েও নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
 
বক্তারা বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং উপজেলার অন্যান্য দপ্তরকেও জনসেবায় আরও আন্তরিক ও উৎসাহী করে তুলবে। পরিশেষে উপস্থিত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম