বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইজিবাইকের চোরাই কারখানায় অভিযান চালিয়ে ৬টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি একাধিক ইজিবাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারীর সাতৈর বাজার গোরস্থানের সামনে অবস্থিত ‘মা মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানটি মো. ইলিয়াস হোসেনের মালিকানাধীন বলে জানা গেছে। অভিযানকালে দোকান থেকে ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়। পাশাপাশি একাধিক ইজিবাইকের চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা ইজিবাইকগুলো সেখানে এনে খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হতো। একই সঙ্গে চোরাই যন্ত্রাংশ ব্যবহার করে ইজিবাইক তৈরি করেও বাজারজাত করা হতো বলে সন্দেহ করছে পুলিশ।
আটক ব্যক্তিদের নাম পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “৬টি ইজিবাইক ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “কোতোয়ালি থানায় ইজিবাইক চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। আমরা তাদের সহায়তা করেছি।”
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied