ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে—একটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলটি আটক করা হলে তল্লাশি চালিয়ে একটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বড়তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে গাঁজা ও আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে উদ্ধার করা মোট ২৭ কেজি গাঁজা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযুক্তদের অনুসরণ করছিলেন। স্থানীয়দের তৎপরতায় সন্দেহভাজনরা আটক হলে পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “স্থানীয়রা উদ্ধার করা গাঁজা ইউপি কার্যালয়ে জমা দেন। পরবর্তীতে পুলিশ এসে তা জব্দ করে নিয়ে যায়।”
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান মো. ফজলে রাব্বী বলেন, “ঘটনার সময় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।”
প্রাথমিকভাবে আটক দুই ব্যক্তির বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান