ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:৪০

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল এলাকায় এক ভুক্তভোগী পরিবারের উপর প্রতিপক্ষের অতর্কিত হামলা এবং জোরপূর্বক ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। হামলায় প্রতিপক্ষের কিরিচের আঘাতে দুইজন গুরুতর আহত হয়। আহতরা হলেন, ওই এলাকার আব্দুস সালামের ছেলে ভুক্তভোগী ল নুরুল কবির (৫৪) এবং তার ছেলে মোঃ আরিফ উল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে ( ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন) উপজেলার শেখেরখীলের ৩নম্বর ওয়ার্ড (ইউনিয়ন পরিষদ) সংলগ্ন এলাকায় এঘটনা ঘটেছে।

 প্রভাবশালী শামসুল আলম, মোঃ ইউনুস, জাফর, আহমদ ছফার নেতৃত্বে বেশ কিছু লোকজন ধারালো অস্ত্র -শস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ভুক্তভোগী পরিবারের উপর অতর্কিত হামলা চালায় এবং নির্বাচনের পরদিন বিকেলে জোরপূর্বক গরু-মহিষ পালনের সেমিপাকা একটি খামার ঘরদখল করে নিয়েছে বলে অভিযোগ সুত্রে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনে গেলে ভুক্তভোগীর এঘরটি প্রতিপক্ষের শামসুল আলম গংরা লোকজন নিয়ে ঘরটি দখল করে রাখতে দেখা যায়। এসময় প্রতিপক্ষের লোকজন সাংবাদিকদের সাথে কোনো ধরনের কথা বলতে রাজি হননি।

এদিকে ভুক্তভোগী নুরুল কবিরের দাবি, আর এস খতিয়ান, বিএস ও নামজারি খতিয়ান মুলে ৪৬.৭৫ শতক জায়গা যুগ যুগ ধরে শান্তিপূর্ণ ভাবে ভুক্তভোগী পরিবার ভোগদখলে রয়েছেন। এরই মধ্যে প্রতিপক্ষের শামসুল আলম গংরা নির্বাচনের পরদিন জোরপূর্বক এখামার বাড়ীটি দখল করে নিয়েছে। ন্যাক্কারজনক এহামলার সুষ্ঠু বিচার ও খামার ঘরটি ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই রুবেল জানান,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী পরিবারের সেমিপাকা খামার ঘরটি প্রতিপক্ষের শামসুল আলম গংরা দখল করে নিয়েছে, তাদের বিচারের জন্য ডাকা হয়েছিল, কিন্তু বৈঠকে না আসেনাই। তাই আসামীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে বাদীকে পরামর্শ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির