ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:৩৯
পটুয়াখালীর বাউফলে ৩ কেজি গাঁজাসহ মো. শাহিন মল্লিক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাগর মল্লিক বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন ওই ইউনিয়নের কালাইয়া গ্রামের মৃত নাগর মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এস.আই মোফাজ্জলের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহিনের বাড়ি থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা