ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:৩৫
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নসহ আশপাশের চরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শরিফুল ইসলাম ওরফে শরিফ কাইগি, ওরফে শরিফ তাগাদগিরিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, দীর্ঘ নয় মাস ধরে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে নজরদারিতে রাখে। সর্বশেষ গোপন গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শরিফ কাইগি ডাকাতি, ডাকাতিকালে ধর্ষণ, চাঁদাবাজি, দস্যুতা, অবৈধভাবে জমি দখল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত। এসব ঘটনায় তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে, যেখানে তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় ফৌজদারি কার্যবিধির ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী দেওয়া জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ছাড়াও চিলমারী এবং বাঘা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল। দীর্ঘদিন ধরে ওই চক্রের কর্মকাণ্ডে এলাকাবাসী আতঙ্কে জীবনযাপন করছিলেন।
এদিকে শরিফ কাইগির গ্রেফতারের খবরে চরাঞ্চলবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের