সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে কিশোরদের বিরোধের জেরে নয়া মিয়া (৬০) নামের এক কৃষকের রহস্যময় মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে নয়া মিয়ার নাতি নিরব মিয়া (১৪) একই গ্রামের জপুুর ছেলে মামুন মিয়া (১৪), হেলাল সরকারের ছেলে কাওসার (১৫), কাওসারের ছেলে হেলাল (১৭) এবং অফফেরের ছেলে রাজন (১৬)-এর সঙ্গে লুডু খেলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
পরবর্তীতে তারাবির নামাজের পর দুই পক্ষের মধ্যে আবারও মারামারি হয়। এ সময় হেলালের পেটে ধারালো অস্ত্রের আঘাত লাগে বলে জানা গেছে।
এ ঘটনার জেরে রাত সাড়ে ৯টার দিকে হেলালের নেতৃত্বে শতাধিক ব্যক্তি নিরবের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পরিবারের। হামলার সময় নিরবকে রক্ষা করতে এগিয়ে গেলে তার দাদা নয়া মিয়াকে গাছের ডাল দিয়ে পেটে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।
নিহতের ছেলে বিপুল মিয়া বলেন, “আমার বাবাকে গাছের ডাল দিয়ে পেটে একের পর এক আঘাত করা হয়েছে। পুলিশের সামনেই তিনি মারা যান। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।”
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, বাড়িঘরে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে কৃষক নয়া মিয়া হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন