ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:৩১
 সাতক্ষীরার শ্যামনগরের ৩ বারের জামায়াত মনোনীত এম,পি গাজী নজরুল ইসলাম হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। ২৩ ফেব্রুয়ারী (সোমবার) জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে নিজ হাতে ঝাড়ু নিয়ে এম,পি গাজী নজরুল ইসলাম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন। এম,পি গাজী নজরুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, স্থান কাল ভেদে জীবনের সকল ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা বিশেষ সফলতা বয়ে আনে। সকলের বাড়ি, অফিস অঙিনা, রাস্তা ঘাট, হাট-বাজার সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিৎ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম সহ ডাক্তারদের সাথে মতবিনিময় করে হাসপাতালের রোগীদের সেবা নিয়ে খোঁজ খবর নেন। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর থানা ও  নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা