ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৯-১২-২০২৫ দুপুর ১:৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব দীপেন দেওয়ান পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি সিনিয়র নেতারা।

এ সময় জেলা  বিএনপির সংসদ  নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএসপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারন সম্পাদক  সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা জাসাসের সভাপতি মো: কামাল উদ্দিনসহ বিএনপির অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা  বিএনপির সংসদ  নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, সারাদেশে বিএনপির পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতে বিএনপির পক্ষে জনগণ ঐক্যবদ্ধ আছে।
জনসমর্থনের ভিত্তিতে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন