ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৬ দুপুর ১২:৫২

মাদারীপুর জেলার শিবচর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রোকেয়া বেগম (৫৫) জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। আবুল মৃধা (৭৫) দাবি করেছেন, তিনি নিজেই  বুধবার রাত আনুমানিক ৩টার দিকে স্ত্রীকে জবাই করে হত্যা করেন।
তবে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। নিহতের দুই ছেলে—আলী হোসেন ও মোহাম্মদ মিয়া—ঘটনার সময় একই ঘরে ঘুমিয়ে ছিলেন বলে জানান স্থানীয়রা তারা আরোও জানান, নিহত রোকেয়া বেগম ক্যান্সারে আক্রান্ত অনেক দিন ধরে অসুস্থ হয়ে ঘরে পরে ছিলো। স্থানীয়রা আরও বলেন নিহতের ছেলেদের আচরণ অস্বাভাবিক ও সন্দেহজনক ছিল বলেও দাবি করছেন স্থানীয়রা।
এ কারণে সাধারণ জনগণ ও এলাকাবাসীর মনে প্রশ্ন উঠেছে, ঘটনাটি আদৌ এককভাবে বৃদ্ধ স্বামীর পক্ষে সংঘটন সম্ভব কিনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে।

Aminur / Aminur

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত