কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম । আবারও কলেজ পর্যায়ে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা পেলেন উলিপুর সরকারি কলেজ ও কুড়িগ্রামের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম। তিনি গত ২০২৩ ও ২০২৪ সালেও কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন।
প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অর্জিত দক্ষতার ভিত্তিতে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে স্বীকৃতি প্রদান করে থাকে। তারই প্রেক্ষিতে ০৮/১২/২০২৫ খ্রিঃ প্রকাশিত "জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা ২০২৬" এর আলোকে গত ৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সারা দেশের প্রতিষ্ঠান পর্যায়ে শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। গত ৮ জানুয়ারি ২০২৬ এ উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীগণ ১২ জানুয়ারি ২০২৬ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ড. মোঃ সফিকুল ইসলাম সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
উলিপুর বাসীর জন্য বড় একটি সুসংবাদ হলো দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শত প্রতিকূলতাকে অতিক্রম করে ২০২৬ সালে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজের মর্যাদা অর্জন করেছে উলিপুর সরকারি কলেজ।
বর্তমানে কলেজটির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন সকলের নজর কেড়েছে। ক্লাসে একঝাঁক বিসিএস ক্যাডারের শিক্ষকদের নিয়মিত পাঠদানে বেড়েছে শিক্ষার গুণগত মান। ফলে এ কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সকল শিক্ষক, কর্মচারীদের নিরলস প্রচেষ্টা কলেজটিকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে। এ ধারা অব্যাহত থাকলে কলেজটি তার হারানো সুনাম ফিরিয়ে আনবে বলে আশা করছেন অভিজ্ঞমহল।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ