গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগরের বাসন থানাধীন ভিটিপাড়া এলাকার ম্যানল ফ্যাশন গার্মেন্টস এর ঝুট মালামাল নিয়ে আগে থেকেই বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধ ছিল।
শনিবার সকালে কৌশিক খানের লোকজন ওই গার্মেন্টসের ঝুট মালামাল আনতে গেলে যুবদল নেতা নাজমুলের নেতৃত্বে বাধা দেয়া হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দুই জন আহত হওয়ার ঘটনা ঘটে।
বিষয়ে জিএমপির বাসন থানার ওসি হারুন উর রশিদ জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝুট মালামাল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আগে থেকেই ছিল। ঘটনাস্থলে গিয়ে কোন গুলি বা ককটেলের আলামত তারা পাননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
Aminur / Aminur
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল