ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৬ দুপুর ১২:৪৮

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির একটি ইউনিয়ন কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে চরমিয়াজান বাজারে অবস্থিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুনের লেলিহান শিখা দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে কার্যালয়ের ভেতরে ও বাইরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার-সাইনবোর্ড ভস্মীভূত হয়েছে। এছাড়া অফিসের দরজা ও জানালারও ব্যাপক ক্ষতি হয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "কারা এই অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের ধারণা, আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে আমাদের কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে।"
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা