ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৪-১-২০২৬ দুপুর ৩:২৯

তীব্র শীতে শিক্ষার পরিবেশ যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে জয়পুরহাটে শীতার্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।

​বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় শহরের ইবরাহীম ম্যানশনে অবস্থিত জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোরশেদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন।
​
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রশিবির নিছক কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক ও কল্যাণমুখী ছাত্রসংগঠন। তীব্র শীতে সাধারণ শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এবং তাদের পড়াশোনার গতি স্বাভাবিক রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

​শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আগত শিক্ষার্থীরা। তারা এমন মানবিক উদ্যোগের জন্য ছাত্রশিবির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার