ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৪-১-২০২৬ দুপুর ৩:৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও স্মার্টফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনা সদস্যরা লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তল্লাশি চালান।

তল্লাশির সময় ওই এলাকা থেকে আসলাম শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মো. আজগর শেখের ছেলে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, আসলাম শেখ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান শেষে আটক ব্যক্তির হেফাজত থেকে ২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং নগদ ৩৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এমন অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদার হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা