কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
কুড়িগ্রামে অপরাধীদের “প্রবেশন কার্যক্রম জোরদারকরণ ও আধুনিকায়নে করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অপরাধীদের শাস্তিদান ব্যবস্থার পরিবর্তে সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে জজকোর্ট কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলা প্রবেশন কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলায় কর্মরত জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকবৃন্দ, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রবেশন অফিসার আবু সুফিয়ান এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুড়িগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির।
এতে প্রধান আলোচক হিসেবে কুড়িগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা প্রবেশনের বিভিন্ন আইনি ব্যাখা নিয়ে ব্যাপক আলোচনা করেন।
এছাড়াও আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
এ সময় আলোচকগণ বলেন, প্রবেশন কার্যক্রম অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক, প্রথমবার অপরাধে জড়িত ও হালকা অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কারাদন্ডের পরিবর্তে প্রবেশন ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগ করা হলে তারা সংশোধনের সুযোগ পায় এবং সমাজে পুনরায় অপরাধে জড়ানোর ঝুঁকি কমে। এ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনার শেষে প্রবেশন কার্যক্রম আরও আধুনিক, মানবিক ও কার্যকর করতে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭