ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৪-১-২০২৬ দুপুর ৩:৭

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের উদ্যোগে কোটালীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন তারাশি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তারাশি গ্রামের জলিল মিঞা (৪১)-এর নিজ দখলীয় বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জলিল মিঞা (৪১) ওহাব আলী মিয়ার ছেলে। তার মায়ের নাম সেলিনা বেগম। তিনি তারাশি গ্রাম, কোটালীপাড়া থানা, গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস