নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামে গভীর রাতে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে।
আহত নারীর নাম সানজিদা আক্তার (১৫), তিনি ওবায়দুল হকের মেয়ে। ঘটনাটি ঘটেছে (১৪ জানুয়ারি) বুধবার রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে তার নিজ বাড়িতে।
পারিবারিক সূত্রে জানায়, রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে সানজিদার কক্ষে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাত করে চলে যায় । পরে সানজিদার মা পাশের রুম থেকে গঙ্গানি আওয়াজ পেয়ে মেয়ের রুমে ছুটে গিয়ে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দিয়ে ওঠে , চিৎকার শুনে সানজিদার বাবা ছুটে যায় ও চিৎকারের বিকট শব্দে গ্রামবাসী এগিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আহত সানজিদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সানজিদার মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ও সার্জারির মাধ্যমে তার জীবন রক্ষার চেষ্টা চলছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। যে কোনো তথ্য থাকলে জনসাধারণকে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।”
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের নৃশংস হামলা এলাকায় খুবই বিরল এবং তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। সানজিদার পরিবার কঠোর বিচার ও দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত