শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজ সংলগ্ন সড়ক থেকে ট্রাকসহ লুট হওয়া ৪শত ৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। অভিযান চালিয়ে মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাতে ঢাকার আশুরিয়ার গকুলনগর এলাকার ডাকাতদলের সদস্য আতিকের বাড়ি থেকে বিপুল পরিমান গ্যাসের খালি সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ টাকা।
বুধবার সকালে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার(৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হতে ৪৬২ পিস গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে ট্রাকযোগে মংলা যাওয়ার পথে মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের নিকট এলে ডাকাতদল তাদের গতিরোধ করে। এসময় ট্রাক থামাতে বাধ্য হলে চালক আসলাম খান ও সহকারী রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদের জিম্মি করে ডাকাতদলের ব্যবহৃত পিকআপে তুলে নিয়ে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের নিয়ন্ত্রন নিয়ে নেয় ৭/৮ জনের ডাকাতদল। পরে তাদের পথিমধ্যে ফেলে পালিয়ে যায় ডাকাতদল। পরে এ ঘটনায় শিবচর থানায় ডাকাতি মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।
মাদারীপুর জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের টিম তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন মাধ্যমে ডাকাতদের শনাক্ত ও অবস্থান
নির্ণয় করে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আশুলিয়ার গকুলনগর এলাকার জলিলের ছেলে আতিক পরিবার সহ পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশী করে ডাকাতি হওয়া ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার যার মধ্যে ৫০ পিস দ্বিখন্ডিত করা অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের বলেন,'আমরা ডাকাতি হওয়া গ্যাসের সিলিন্ডারগুলো উদ্ধার করেছি। যার বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা। এ ঘটনায় ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা