শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মাগুরার শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া তিলখড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মোঃ সামসুর রহমান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেরামত আলী আজাদ।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস, বিএনপি নেতা আলিম মোল্যা, ডাক্তার জমির মিয়া, মোঃ মতিয়ার রহমান, সাবুরালী মোল্যা, ইউপি সদস্য নজরুল ইসলাম, মহিলা মেম্বর ভোগবতি বিশ্বাস, যুবদল নেতা আশরাফুল ইসলাম আশাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এসময় বিএনপি নেতারা বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তার আদর্শ ও ত্যাগ জাতি চিরদিনই স্মরণ করবে।
Aminur / Aminur
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ