নেত্রকোণার পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার একজন নিরহংকার ও মানবিক মনের মানুষ
আরিফুর ইসলাম সরদার নেত্রকোণা পৌর প্রশাসক হিসেবে তিনি যোগদানের পর থেকেই পৌরসভাকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত এবং জনবান্ধব পৌরসভা হিসেবে গড়তে তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। তিনি পৌরসভায় যোগদানের পর পরই পৌরসভার বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় করছেন। সেখানে উনার কথায় বুঝা যায়,তিনি একজন নিরহংকার ও সদালাপী মনে মানুষ। তিনি পৌর উন্নয়নের সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের আপামর মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্ত থাকেন। ইতোমধ্যে তিনি ও তার টিম সারা পৌরসভার কাজে ব্যাপক সুনাম অর্জন করেছেন। পৌরসভার বাসিন্দারা কোনো সেবা পেতে বিলম্বিত হলে সরাসরি প্রশাসকের মোবাইল নাম্বারে অভিযোগ জানাতে পারেন। এজন্য তিনি পৌর বাসিন্দাদের মনে স্থান করে নিয়েছেন। প্রশাসনের কাজে তিনি যেমন দক্ষ তেমনি একজন মানবিক ও নিরহংকার ব্যক্তিও। তিনি অল্প সময়েই নেত্রকোণা পৌরসভার উন্নয়নসহ মানুষের সেবা করার জন্য অনেক পরিকল্পনা নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পৌরসভা উন্নয়নে নতুন চিন্তা ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন ও পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন মাত্রায়।
জানা যায়,১লা জানুয়ারি ১৯৮৩ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তা গ্রামের বাসিন্দা পিতা আ.স.ম মঈনুদ্দিন সরদারের ঘর আলোকিত করে মাতা মমতাজ বেগমের কুল আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি। আরিফুল ইসলাম সরদার যশোর জিলা স্কুল থেকে এসএসসি,যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকুরী জীবনে যোগদানের পর থেকেই মেধা ও যোগ্যতা দায়িত্ববোধ প্রমান করে জয় করে নিয়েছেন মানুষের হৃদয়। তিনি চাকুরী জীবনে শুরুতেই ২০১১ সালে কুমিল্লা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ) হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নোয়াখালী সদর উপজেলায় ৩ বছর ৩ মাস উপজেলা নির্বাহী অফিসার এবং ২০১৯ সালে চট্টগ্রাম বিভাগে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। পরবর্তীতে কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ন প্রকল্প সুনামের সহিত চাকুরী করেন। ২০২৫ সালে ৭ জানুয়ারি নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে স্হানীয় সরকার বিভাগের উপপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে নেত্রকোনা পৌর প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত,উনার সহধর্মিনী মিথিলা জাহান নীপা নেত্রকোণা জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত আছেন।
এছাড়াও জনবান্ধব পৌরসভা গড়ার অভিপ্রায়ে নেত্রকোণা পৌরসভায় প্রশাসকের দ্বারায় কিছু উন্নয়ন মূলক কর্মকান্ড নীচে তুলে ধরা হয়েছে,তিনি পৌর বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করেছেন। যেমন,সাতপাই সরকারি কলেজ হতে রেলক্রসিং পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ,নিউটাউন পুকুর পাড়ের রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,বারহাট্টা রোড হতে রাজুর বাজার পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ,মোক্তারপাড়া মেইন রোডের রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,সদর হাসপাতালের রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,গজিনপুর মার্কাস থেকে পুকুরিয়া পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,মঈনপুরের বিভিন্ন রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,পৌর এলাকার বিভিন্ন ব্রীজ সংস্কার সহ রংকরণ,ধলাই নদী সংস্কারসহ দুটি বড় সাকু নির্মাণ,বড় বাজার থেকে পৌরসভা পর্যন্ত রাস্তা সংস্কার,পৌর ভবন সৌন্দর্য বর্ধন করণ,ইসলামপুর মোড় থেকে অগ্রণী ব্যাংক ও ইসলামপুর মোড় থেকে অজহর রোড পান মহাল পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,পৌর এলাকায় প্রায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করণ,এছাড়া এডিপির অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডে জন সাধারণের চাহিদা মোতাবেক সিসি রাস্তা ও ড্রেইন নির্মাণ করণ,পৌরসভার বিভিন্ন স্থানে ১৩টি ডাস্টবিন স্থাপন,টিআর কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সলিং করণ। নেত্রকোণা পৌরসভার বিভিন্ন হিসাবের বিপরীতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন পঞ্চান্ন লক্ষ একান্ন হাজার পাচঁশত নয় টাকা, নেত্রকোণা পৌর এলাকার বিভিন্ন রাস্তার রোড লাইন সম্প্রসারণ করণ,পৌর এলাকার বিভিন্ন রাস্তায় পুরাতন রোড লাইনের তার পরিবর্তন করণ। এদিকে পৌরসভার সচেতন মহলের মতে এভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন এই পৌরসভায় এটিই প্রথম,এতে করে সরকারি কাজের প্রতি মানুষের আগ্রহ,সচেতনতা যেমন বাড়বে তেমনি দায়িত্ববোধও বেড়ে যাবে এতে কোনই সন্দেহ নেই। পৌরসভার অফিস কক্ষে গেলে দেখা যায় প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসকের যায়। তখন তিনি অসীম ধৈর্য নিয়ে মানুষের কুশলাদি জিজ্ঞাসা তাদের সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা ও কার্যকর করছেন প্রতিনিয়ত। তিনি নেত্রকোণার পৌরসভাকে দেশের একটি বৃহৎ মডেল পৌরসভায় রূপান্তর করার প্রত্যাশা করেন।
এমএসএম / এমএসএম
শিবচরে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর
চিলমারীতে পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে বিষপানে এক সন্তানের জননীর মৃত্যু
যাদুকাটা নদীতে চলছে ইজারা বহির্ভূত এলাকা ডালার পাড়ে বালু খেকোঁ চিহ্নিত চাঁদাবাজ বোরহান বাহিনীর তান্ডবলীলা
২ মন্ত্রী পেল কুমিল্লা দক্ষিণে
নেত্রকোণার পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার একজন নিরহংকার ও মানবিক মনের মানুষ
চোখের চিকিৎসা পেলেন প্রতিবন্ধীসহ ১৭০ জন রোগী
ঝিনাইদহের ইতিহাসে এক অনন্য প্রাপ্তি: আইনমন্ত্রী হচ্ছেন অ্যাড. আসাদুজ্জামান
মুকসুদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় লিচু বাগান থেকে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
তানোরে স্কুলের গেট বন্ধ করে তারকাঁটার বেড়া,ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা
কাপ্তাইয়ে ভোক্তার অভিযান, ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা