ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

আত্রাই থানা প্রেস ক্লাবের কমিটি গঠন: রুহুল আমিন সভাপতি, সাধারন সম্পাদক ওমর ফারুক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৬ রাত ৯:৫৪

নওগাঁর আত্রাই থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বৈকাল সারে ৪ ঘটিকায় বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম)  মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।
​দৈনিক ইত্তেফাক এর আত্রাই উপজেলা প্রতিনিধি প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সকল সদস্যের সম্মতিক্রমে এতে দৈনিক নয়াদিগন্ত-এর আত্রাই উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন সভাপতি এবং দৈনিক সকালের সময় ও দৈনিক সানশাইন-এর আত্রাই উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
​কমিটির অন্যান্যদের মধ্যে, ​সিনিয়র সহ-সভাপতি: মো. মুজাহিদ খান (প্রতিনিধি, দৈনিক আমার দেশ), ​কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টু (প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), ​কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক (প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ)। ​নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন, তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আত্রাই থানা প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত ​সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাগত দায়িত্ব পালনে আমরা একে অপরের পাশে থাকব এবং আত্রাইয়ের সাংবাদিকতার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করব।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার