ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

২ মন্ত্রী পেল কুমিল্লা দক্ষিণে


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৭-২-২০২৬ বিকাল ৫:২৪

কুমিল্লা দক্ষিণ জেলা থেকে ২ মন্ত্রী পাওয়ায় খুশি কুমিল্লার সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা। মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদ নির্বাচনে পাননি বিএনপির আকাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ। পরে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। হতাশ না হয়ে বরং দলের চেয়ারম্যানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন।
অবশেষে বিএনপি সরকারের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন আমিন উর রশীদ। শুধু তাই নয়, বরং কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রনালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি।
এর আগে, হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনের এমপি নির্বাচিত হলেও এবার তিনি দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন।
এছাড়া কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুই এমপি নির্বাচিত হলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম।
এদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা থেকে ২ মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ