চোখের চিকিৎসা পেলেন প্রতিবন্ধীসহ ১৭০ জন রোগী
যশোরের অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের ১৭০ জনকে বিনামূল্য চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে এই চিকিৎসা দেওয়া হয়। বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী প্রকল্পের ফোকাল পার্সন এস এম ফারুক হোসেন, ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ ব্যাপারে বন্ধু কল্যাণ ফাউন্ডেশন প্রতিবন্ধী প্রকল্পের ফোকাল পার্সন এস এম ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিবন্ধী ও তাদের পরিবারের প্রায় ১৭০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে চোখের ছানি, চোখের কোনে নালী ঘা ও চোখের মাংস বৃদ্ধি সমস্যাজনিত রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব রোগীদের চশমা প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস