ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জমি-জমা নিয়ে সালিশী জন্য আমি থানায় বসিনি- ওসি রাণীশংকৈল


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৭-২-২০২৬ বিকাল ৭:১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, জন-প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
সভায় উপজেলার বিভিন্ন স্থানে চুরি, মাদক, আবাদি জমিতে মাটিকাটা, বালু উত্তোলন, জমি-জমা নিয়ে বিরোধ ও আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। 
বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ওসি আমান আল বারী, উপজেলা বিএনপির আতাউর রহমান, পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহশিন আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও শরৎ চন্দ্র রায় প্রমুখ। 
ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জমি-জমা বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জমি-জমা বিরোধ, দখল এসব নিয়ে থানায় আসবেন না। জমি-জমা বিরোধের সালিশী জন্য আমি থানায় বসিনি।
ইউএনও তার বক্তব্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে বলেন উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে জনগণ অভিযোগ করবে, আমরা তার প্রেক্ষিতে ব্যবস্থা নেবো। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর কথা বলেন। এই সাথে তিনি এ বিষয়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করার কথা বলেন।

এমএসএম / Aminur

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা