ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৭-২-২০২৬ বিকাল ৬:৫৭

মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখপুর বাজারের প্রধান সড়কে হারুন শিকদারের ভবনের দ্বিতীয় তলায় বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
জানা গেছে,  তৃণমূলে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় নিতে উপজেলার বাজিতপুর শাখা ১৯৮৮ সালে তাদের কার্যক্রম শুরু করে। তবে আধুনিক সেবাদানের লক্ষ্যে বাজিতপুর শাখার কার্যক্রম বাড়াতে  কৃষিব্যাংকের এই নতুন ভবন উদ্বোধন করা হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন,'ব্যাংকিং সেবাকে তৃণমূলের মানুষের কাছাকাছি নিয়ে যেতে বাংলাদেশ কৃষিব্যাংক দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে। শিবচরের এই বাজিতপুর শাখা দীর্ঘদিন ধরেই এই এলাকায় গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। তবে শাখাটি বর্তমানে নতুন ভবনে স্থানান্তর করা হলো। গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করাসহ নানা সুযোগ-সুবিধা অন্যান্য শাখার মতো এই শাখাতেও গ্রাহকরা পাবেন।'
তিনি আরও বলেন,'এই শাখার নতুন ভবনে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা ছাড়াও আর্থিক লেনদেনের জন্য নারী-পুরুষের পৃথক সেবা গ্রহণের ব্যবস্থা থাকছে। তাছাড়া নতুন ভবনে গ্রাহকদের নিরাপত্তার দিকটিও সুরক্ষিত রাখা হয়েছে।' বাংলাদেশ কৃষি ব্যাংক বাজিতপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের বাজিতপুর শাখার সিনিয়র অফিসার শারমিন আক্তার, অফিসার মো.বিপুল হোসেন, সাজ্জাদ মাহমুদ এবং ক্যাশ কর্মকর্তা বাসুদেব কুমার দাস। এসময় ব্যাংকের গ্রাহকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার