ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে পিঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ: দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকরা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৭-২-২০২৬ বিকাল ৭:১১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শত্রুতা করে পিঁয়াজের জমিতে পচনশীল আগাছানাশক ওষুধ প্রয়োগের খবর পাওয়া গেছে। এতে ১০-১৫ একর জমির পিঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষকরা।
সরেজমিনে জানা গেছে, ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইমরান ডাক্তার, বসার মিয়া ও আজাদ ফকিরসহ কয়েকজন কৃষক মুকসুদপুরের সুরুপী মৌজায় জমি লিজ নিয়ে পিঁয়াজ চাষ করেছিলেন। ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু গত ১৫-২০ দিন আগে রাতের অন্ধকারে প্রায় ৮-৯ বিঘা জমিতে কে বা কারা গোড়া পচনশীল ওষুধ প্রয়োগ করে। এতে গাছ শুকিয়ে পচন ধরে পিঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদ ফকির পশারগাতী ইউনিয়নের হাকিমপুর গ্রামের হান্নু শেককে অভিযুক্ত করে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত জমিগুলো পরিদর্শন করেন। তিনি জানান, পিঁয়াজ ক্ষেতে 'প্যারাকুয়েট' নামক আগাছানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে, যা অত্যন্ত ক্ষতিকর। এর ফলে পিঁয়াজ গাছ ধীরে ধীরে মারা যাবে এবং ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে। কৃষি কর্মকর্তা আরও পরামর্শ দেন, কারবেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক ও কুইক পটাশ স্প্রে করলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব। তিনি এই কাজকে দেশ ও জাতির জন্য জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন। জমির মালিক মতিউর রহমান খান এই ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। পরিদর্শনের সময় উপজেলা কৃষি উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা মো. রুহুল আহম্মেদ কুদ্দুসসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত