পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ শহীদ মিয়া, নাদিম হোসেন ও লিটন হোসেন নামে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ বলেন, ইজারাদারকে আমরা বলেছি বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবে না। বালুমহালের সীমানা নিয়ে যদি তাদের বিভ্রান্তি থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের আবারো এলাকা বুঝিয়ে দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, অবৈধভাবে নদী থেকে যদি কেউ বালু তোলে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
T.A.S / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য